Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় পড়ল টাইলস বোঝাই লরি

দুর্ঘটনায় পড়ল টাইলস বোঝাই লরি

দুর্ঘটনায় পড়ল টাইলস বোঝাই লরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : সাত সকালে আসাম-আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল টাইলস বোঝাই লরি। টাইলস বোঝাই লরি উল্টে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে আসাম-আগরতলা জাতীয় সড়কে। দীর্ঘ চার ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানাযায় শুক্রবার ভোরে টাইলস বোঝাই AS-01EC-8984 নাম্বারের একটি লরি জিরানিয়া থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায়। এতে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই দিকে আটকে পরে বহু ছোট বড় যানবাহন। টাইলস বোঝাই গাড়ি উল্টে যাওয়ার ফলে গাড়ির চালক ও সহ চালক অল্প বিস্তর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা। দীর্ঘ প্রায় চার ঘণ্টা পরে ড্রজার দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। তারপর স্বাভাবিক হয় যান চলাচল। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা জানান এইদিন ভোর ৫ টার সময় টাইলস বোঝাই গাড়ি মাঝ রাস্তায় উল্টে যায়। এতে করে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha