Saturday, August 1, 2026
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিশি কুটুম্বের হানা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিশি কুটুম্বের হানা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিশি কুটুম্বের হানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : বিলোনিয়া থানাধীন মনুরমুখ আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাবা বসালো চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়া থানাধীন দক্ষিণ ভারত চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মঙ্গলবার গভীর রাতে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ভগবতী দেবনাথ জানান মঙ্গলবার দুপুরে তিনি অঙ্গনওয়ারী কেন্দ্রটি বন্ধ করে বাড়িতে যান।

বুধবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখতে পান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা খোলা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভ্যন্তরে গিয়ে তিনি দেখেন দুইটি গ্যাস ভর্তি সিলিন্ডার সহ রান্নার গ্যাসের চুল্লি, প্রায় ৪০ থেকে ৫০ কেজি চাল-ডাল এবং সয়াবিন নিয়ে গেছে চোরের দল। সাথে সাথে তিনি ঘটনার বিষয়ে জানান বিলোনিয়া থানা এবং রাজনগর নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের সুপারভাইজার অরূপ সাহাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এইদিকে রাজনগর নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের সুপারভাইজার অরূপ সাহা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে গোটা ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করেন। এবং দপ্তরের আধিকারিকদের ঘটনার বিষয়ে অবগত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha