Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ছেলের মৃত্যুর ঘটনায় তদন্ত চায় না পুলিশ

ছেলের মৃত্যুর ঘটনায় তদন্ত চায় না পুলিশ

ছেলের মৃত্যুর ঘটনায় তদন্ত চায় না পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : পিসির বাড়ি গিয়ে ভাইপোর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তেলিয়ামুড়া কড়ইলং শান্তি পাড়ার বাসিন্দা তপন দাসের ছেলে তুষার দাস আগরতলার বাধারঘাঁট বিধানসভার চারিপাড়া এলাকায় তার পিসির  বাড়িতে বেড়াতে যায়। রবিবার যুবকের মৃতদেহ উদ্ধার হয় পিসির বাড়ির একটি ঘর থেকে।

অভিযোগ আশ্চর্যজনকভাবে ওই বাড়ির লোকজন তুষারের মরদেহ সংশ্লিষ্ট এলাকা থেকে তেলিয়ামুড়াতে পাঠিয়ে দেন। তেলিয়ামুড়াতে দেহ আসার পরে পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে ছুটে যান তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ মামলা নিয়ে তদন্তে নেমেছে। তদন্তকারী অফিসারকে পাঠানো হয়েছে আগরতলায়।

পুলিশ জানায়, মৃতের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন এই যুবক ড্রাগস সেবন করতো। পুরো ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। তারপর পুলিশ তার পিসাততু ভাইকে গ্রেফতার করেছে। এই খবর পেয়ে মৃত যুবকের পিতা থানায় এসে পুলিশের কাছে দাবি জানান ভাগ্নে নির্দোষ। ছেড়ে দেওয়ার জন্য। অতিরিক্ত নেশা সেবন করায় ছেলের মৃত্যু হয়েছে বলে মনে করছেন মৃত যুবকের পিতা।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha