Sunday, October 4, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ -এর সংস্পর্শে আহত ১

বিদ্যুৎ -এর সংস্পর্শে আহত ১

বিদ্যুৎ -এর সংস্পর্শে আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : কাজ করতে গিয়ে দ্বিতল ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক। আহত শ্রমিকের নাম সুকান্ত দাস। বয়স বত্রিশ। বাড়ি বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের সুকান্ত নগর এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলোনিয়া জগন্নাথ বাড়ি রোড এলাকায়। জানা যায়, জগন্নাথ বাড়ি রোড এলাকার জনৈক এক ব্যাক্তির বাড়িতে দ্বিতল ভবনের নির্মাণের কাজ চলছে। সেখানে সুকান্ত সহ অন্যান্য শ্রমিকেরা রাজমিস্ত্রির কাজ করেছিলেন।

 দ্বিতল ভবনের রডের কাজ করতে গিয়ে অসাবধানতার জন্য বিদ্যুৎ এর তারের সংস্পর্শে আসে রড। এতেই বাধে বিপত্তি। দ্বিতল ভবন থেকে ছিটকে রাস্তায় পড়ে সে। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha