Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য খাসি হিলস জেলা পরিষদের প্রতিনিধিদের বৈঠক

খাসি হিলস জেলা পরিষদের প্রতিনিধিদের বৈঠক

খাসি হিলস জেলা পরিষদের প্রতিনিধিদের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল।তিন দিনের রাজ্য সফরে আসা মেঘালয় খাসি হিলস জেলা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন টি টি এ ডি সি -র সি ই এম সহ অন্যরা।

তিন দিনের খাসি হিলস জেলা পরিষদের মুখ্য কার্য নির্বাহী সদস্য টিটোস্টার ওয়েল চাইন-র  নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যে আসেন। বুধবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর দপ্তরের প্রশাসনিক ভবনে হয় বৈঠক জেলা পরিষদের প্রতিনিধিদের মধ্যে। সভায় সভাপতিত্ব করেন টি টি এ ডি সির মুখ্য কার্য নির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া। এছাড়াও বৈঠকে ছিলেন কার্য নির্বাহী সদস্য, এম ডি সি ও আধিকারিকরা। খাসি হিলসের জেলা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha