Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য আম আদমি পার্টি জাতীয় দলের স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন মিছিল

আম আদমি পার্টি জাতীয় দলের স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন মিছিল

আম আদমি পার্টি জাতীয় দলের স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : গত ১১ এপ্রিল ভারতের নির্বাচন কমিশন আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি প্রদান করেছে  এর ফলে অরবিন্দ কেজরিওয়ালের নেতাদিন আম আদমি পার্টির গুরত্ব আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সারা দেশেই সংগঠনের শক্তি বৃদ্ধির উপর ইতিমধ্যেই গুরুত্ব আরোপ করেছে আম আদমি পার্টি।

ত্রিপুরাতেও সাংগঠনিক শক্তি উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি প্রদান করায় রাজ্য সংগঠনের তরফ থেকে সোমবার আগরতলা শহরে অভিনন্দন মিছিল সংগঠিত করা হয়। মিছিলে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha