Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী

স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী

স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : শনিবার সকালে খয়েরপুর মেখলীপাড়া এলাকায় স্বামীর দায়ের কোপে গুরুতর আহত সবিতা ধর নামে ৩৭ বছর বয়সী গৃহবধু। গৃহবধূর অভিযোগ তার স্বামী প্রতিনিয়ত নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফিরে এসে মারধোর করে।

এরই মধ্যে শনিবার সকালে আবার নেশা করে বাড়িতে আসে গৃহবধূর স্বামী। তারপর উত্তেজিত হয়ে স্বামী দা দিয়ে স্ত্রীর মাথায় একাধিক আঘাত করে। এতেই রক্তাক্ত হন গৃহবধূ। পরে গৃহবধূর বাপের বাড়ির লোকজন ঘটনার খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ সবিতা ধর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha