Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য বিদ্যালয়ে ২৪ ঘন্টা ব্যবধানে দুবার দুঃসাহসিক চুরি

বিদ্যালয়ে ২৪ ঘন্টা ব্যবধানে দুবার দুঃসাহসিক চুরি

বিদ্যালয়ে ২৪ ঘন্টা ব্যবধানে দুবার দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : গত দুই দিনে উদয়পুর মাতারবাড়ি এলাকায় চন্দ্রপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পরপর চুরির ঘটনায় কোন চোর আটক হয়নি। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যখন বিদ্যালয়ে যায় তখন দেখেন বিদ্যালয়ের গেইট খোলা ও অফিস কক্ষের তালা ভাঙা।

খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনার স্থলে এসে একটি চুরির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে। শুক্রবার আবার সকালে বিদ্যালয় এসে দেখতে পায় আবার বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভাঙা। শিক্ষক কক্ষের আলমারি সরানো ও বিদ্যালয়ের গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন জিনিস পত্র উধাও। আবারো খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমস্ত বিষয়ে অবগত হলেও খবর লেখা পর্যন্ত কাউকেই জালে তুলতে পারেনি। পরপর দুদিন দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশের ব্যর্থতা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এখন দেখার বিষয় পুলিশ চোরের নাগাল পায় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান