Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য কোপাকুপিতে আহত ৩, এলাকাবাসী ভয়ে সংজ্ঞা হারায় অভিযুক্ত

কোপাকুপিতে আহত ৩, এলাকাবাসী ভয়ে সংজ্ঞা হারায় অভিযুক্ত

কোপাকুপিতে আহত ৩, এলাকাবাসী ভয়ে সংজ্ঞা হারায় অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : তিনজনকে কুপিয়ে এলাকাবাসীর ভয়ে সংজ্ঞা হারালো অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার রাতে উদয়পুর গকুলপুর টাউন কলোনী এলাকায় এই ঘটনাটি সংগঠিত হয়। কোন এক বিষয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই ঘটনা। আহতরা হলেন জিতেন্দ্র সরকার, কৃষ্ণ গোপাল দেবনাথ ও নন্দু সরকার।

 জানা যায় তাদের এই এলাকার যুবক সুমন সরকার তিন জনকে এলোপাথাড়ি আক্রমণ করেছে। পরবর্তী সময়ে গ্রামের মানুষদের ভয়ে বাড়িতে সুমন সরকার সংজ্ঞা হারিয়ে ফেলে। তাকে তার পরিবারের লোকজন গোমতী জেলা হাসপাতালে ভর্তি করায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান