Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য মনোনয়নপত্র দাখিল করলেন রামপ্রসাদ পাল

মনোনয়নপত্র দাখিল করলেন রামপ্রসাদ পাল

মনোনয়নপত্র দাখিল করলেন রামপ্রসাদ পাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : ২০২৩ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়। অধিবেশনের শুরুতে অধ্যক্ষ নির্বাচন ছিল একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিধায়ক বিশ্ব বন্ধু সেন। অধ্যক্ষ নির্বাচনের পর এবার উপাধ্যক্ষ নির্বাচন।

 সোমবার বিধানসভার উপাধ্যক্ষ জন্য মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল। ২৮ মার্চ হবে হবে উপাধ্যক্ষ নির্বাচন। বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করলেন শাসক দলের বিধায়ক রামপ্রসাদ পাল। বিধানসভার সচিব বিষ্ণুপদ কর্মকারের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন বিধায়ক রামপ্রসাদ পাল। সঙ্গে ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার গোপন ভোটাভুটির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে উপাধ্যক্ষ নির্বাচন। এদিন তাছাড়া তিনটি বিল উত্থাপন করা হবে এই বিধানসভা অধিবেশনে। এর মধ্যে রয়েছে উত্তর ত্রিপুরায় আর্য ভট্ট ইউনিভার্সিটি স্থাপন, টেকনো ইন্ডিয়া ও স্টাম্প পেপার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha