Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ৩৫০ কেজি গাঁজা আটক

৩৫০ কেজি গাঁজা আটক

৩৫০ কেজি গাঁজা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ :  শুক্রবার সকালে মুঙ্গিয়াকামি বাজার সংলগ্ন এলাকায় গাড়ি থেকে আটক হয় গাঁজা। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ এম এইচ ০৫ এ এম ২০৮৪ নম্বরের একটি কন্টেনার গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয়।

 সাথে ভূষণ রায় নামে বিহার রাজ্যের গাড়ির চালককে আটক করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। আটকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। গাঁজাগুলি আগরতলা থেকে বহির্রাজ্যের উদ্দেশ্যে প্রাচারের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা পুলিশের। ধৃত ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধারণা করা হচ্ছে তার সাথে জড়িত বাকিদের নামও জিজ্ঞাসা বাদে উঠে আসতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha