Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য তরুণী গৃহবধুর ঝুলন্ত মৃতাদেহ উদ্ধার

তরুণী গৃহবধুর ঝুলন্ত মৃতাদেহ উদ্ধার

তরুণী গৃহবধুর ঝুলন্ত মৃতাদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : বুধবার বোধজং নগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদী সেনপাড়া এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাপের বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করলেন আশিয়া খাতুন নামে ২৪ বছরের এক তরুণী গৃহবধূ। গৃহবধূর ভাই জানান এদিন থেকে তিন বছর আগে বক্সনগর এলাকার বাসিন্দা আলকাছ মিঞার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পরেই গৃহবধূর স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে পড়ে।

এই বিষয়টি তার বোন জানার পর স্বামীকে বাধা দিলে মারধর করা হতো বলে অভিযোগ। অবশেষে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে এসে ফাঁসিতে আত্মহত্যা করে এই তরুণী গৃহবধূ। পরে তার পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বোধজং নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে গৃহবধূর মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গৃহবধুর ভাই আরো জানান তার বোনের মৃত্যুর জন্য দায়ী স্বামী দায়ী। তার বিরুদ্ধে থানা মামলা দায়ের করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha