Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য সড়ক দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মীর

সড়ক দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মীর

সড়ক দুর্ঘটনায় মৃত্যু বিজেপি কর্মীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : বিজয় মিছিল থেকে ফেরা হলো না যুবকের। লরি কেড়ে নিল প্রান। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিজয় মিছিল থেকে অটো করে বাড়ি ফেরার পথে মহারানীপুর এলাকায় একটি বারো চাকার লরি এবং অটো গাড়ির সংঘর্ষে গুরতর আহত হন আলমগীর মিঞা নামে ২৪ বছরের এক যুবক।

পরে স্থানীয়রা  রক্তাক্ত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহত যুবকের অবস্থা আশঙ্কা জনক দেখে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করেন। আহত যুবক আলমগীর মিঞাকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন সময়ে রবিবার মৃত্যু হয়। পরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আলমগীর মিঞা মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ আত্মীয় পরিজনরা। জানা যায় দুর্ঘটনার পর স্থানীয়রা লরি সহ চালককে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। মৃত যুবকের পরিবারের জানায় গাড়ি চালকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha