Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মথা ও বিজেপির বৈঠক নিয়ে পৃথক রাজ্যের আশঙ্কা আমরা বাঙালির

মথা ও বিজেপির বৈঠক নিয়ে পৃথক রাজ্যের আশঙ্কা আমরা বাঙালির

মথা ও বিজেপির বৈঠক নিয়ে পৃথক রাজ্যের আশঙ্কা আমরা বাঙালির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ :  দ্বিতীয়বারের মতো বিজেপি এবং আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত ৮ ই মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি রাষ্ট্রীয় সভাপতি তিপরা মথার সাথে বৈঠক করেছেন।

 বৈঠকটি রাজ্য অতিথি শালায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে হয়েছে। বৈঠকের পর স্পষ্ট হয়েছে নির্বাচনের আগে বিজেপির সাথে তিপরা মথার কোন চুক্তি না হলেও নির্বাচনের পরে গ্রেটার তিপরাল্যান্ডের মতো কোন একটা কিছু হতে চলেছে ত্রিপুরা রাজ্যে। কারণ এ দিন মথার পক্ষ থেকে প্রধানত যে ১৬ দফা দাবি তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রথমটি হলো সংবিধানের ১ ও ২ নং ধারা মোতাবেক ইউনিয়ন টেরিটোরিয়াল গঠন করা। দ্বিতীয়ত সংবিধানের ২৪৪ এ ধারা মোতাবেক স্বশাসিত রাজ্য গঠনের দাবি জানিয়েছে। তবে এই দুটি দাবি যদি কেন্দ্রীয় সরকার পূরণ করে তাহলে ত্রিপুরা ভাগ হওয়ার পথে বলে আশঙ্কা ব্যক্ত করেন গৌরাঙ্গ রুদ্রপাল। শুক্রবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, সেদিন মাথার সাথে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের পর রাজ্যের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এই দাবি যাতে কেন্দ্রীয় সরকার কোনভাবেই মেনে না নিয়ে তার জন্য আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha