Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ :  বাড়ির ছাদ থেকে নিখোঁজ চতুর্থ শ্রেণীর কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। রহস্যজন ক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেলিয়ামুড়া কালীটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার থেকে নিখোঁজ ছিলেন প্রেমানন্দ দাস। বৃহস্পতিবার সকালে প্রেমানন্দ দাসের স্ত্রী দেখতে পায় বাড়ির ছাদে স্বামীর ঝুলন্ত মৃতদেহ।

 ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার শুরু করলে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রেমানন্দ দাস নামের এই ব্যাক্তি বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে কর্মরত ছিলেন। এমনকি প্রেমানন্দর বিরুদ্ধে তার শ্বশুরবাড়ি ও স্ত্রীর পক্ষ থেকে থানায় বধূ নির্যাতনের মামলা দায়ের করা হয়েছিল। তারপর থেকে পরিবারে অশান্তি চলতো বলেও সূত্রের খবর। তবে মৃত ব্যক্তির পরিজনদের মধ্যে এ ঘটনার নিয়ে দ্বন্দ্বে সৃষ্টি হয়েছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। পুলিশের ধারণা ময়না তদন্তে স্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha