Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য জারি ১৪৪ ধারা

জারি ১৪৪ ধারা

জারি ১৪৪ ধারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ :  ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষিপ্ত কিছু সন্ত্রাসের সাক্ষী রয়েছে রাজ্যবাসী। উদ্বিগ্ন প্রশাসন। তাই পশ্চিম জেলায় বিভিন্ন এলাকায় অপরাধমূলক ঘটনা সংগঠিত যাতে না হয় তার জন্য নড়েচড়ে বসলো জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে পশ্চিম জেলা শাসক দেবপ্রিয় বর্ধন আইনশৃঙ্খলা যাতে কোন অবনতি না ঘটে তার জন্য ১৪৪ ধারা জারি করেছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার অর্থাৎ ৪ মার্চ সকাল ছয়টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।

 নির্দেশিকা উল্লেখ রয়েছে কোন ধরনের আইনশৃঙ্খলা অবনতি পরিস্থিতি সৃষ্টি হলে যাতে পুলিশ প্রশাসন কঠোর হস্তে মোকাবিলা করার জন্য। এবং নির্ধারিত সময়ের মধ্যে পশ্চিম জেলায় পাঁচজন বা তার অধিক চলাচল করতে পারবে না। এবং কোন জমায়েত করা যাবে না। ধারালো অস্ত্র, লাঠি, রড, পাথর, বাঁশ ইত্যাদি বহন করা যাবে না। দুইটি বাইক একসাথে যাতায়াত করতে পারবে না। পশ্চিম জেলার পুলিশ সুপার শংকর দেবনাথকে নির্দেশ দিয়েছেন আইন লংঘনকারীদের বিরুদ্ধে আইপিসি -এর ১৮৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং জেলার শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha