Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য পরাজিত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা

পরাজিত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা

পরাজিত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা

আগরতলা, ২ মার্চ (হি.স.) : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের মধ্যেও বড়সড় ঝটকা খেয়েছে বিজেপি। দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পরাজিত হয়েছেন। বিজেপির সরকার গঠন নিশ্চিত হলেও ওই দুই প্রার্থীর পরাজয় বিজেপি-কে ভীষণ বিষাদগ্রস্ত করেছে।

 দলীয় কোন্দল এই বিপর্যয়ের অন্যতম কারণ, এমনটাই দাবি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি একাই ৩২ আসনে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে। ইতিমধ্যে ৩০টি আসনে বিজেপি প্রার্থীদের জয় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু বনমালিপুর কেন্দ্রে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং চড়িলাম কেন্দ্রে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পরাজিত হয়েছেন।

বনমালিপুর কেন্দ্রে বামফ্রন্ট-কংগ্রেস জোটের প্রার্থী গোপালচন্দ্র রায় ১,৩৬৯ ভোটের ব্যবধানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে পরাজিত করেছেন। তেমনি, চড়িলাম কেন্দ্রে তিপরা মথা প্রার্থী সুবোধ দেববর্মা ৮৫৮ ভোটের ব্যবধানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-কে পরাজিত করেছেন। বিজেপির হেভিওয়েট দুই প্রার্থীর পরাজয় গভীরভাবে মন্থনের তাগিদ অনুভব করিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha