Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য নরকীয় পাশবিক কাণ্ডের শিকার পাঁচ বছরের শিশু কন্যা

নরকীয় পাশবিক কাণ্ডের শিকার পাঁচ বছরের শিশু কন্যা

নরকীয় পাশবিক কাণ্ডের শিকার পাঁচ বছরের শিশু কন্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : নরকীয় পাশবিক কাণ্ডে গ্রেফতার পাঁচ বছরের শিশু কন্যার পিতা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আর কে পুর থানার পুলিশ। জানা যায়, কুমারঘাট থানা থেকে আর কে পুর থানায় একটি অভিযোগ আসে মাতাবাড়ি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে।

সে ব্যক্তি তার পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে। অভিযোগ মূলে মঙ্গলবার বিকেল বেলায় অভিযুক্তকে মাতাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে আর কে পুর থানার পুলিশ। যথারীতি কয়েক ঘণ্টা জেরা করা হয় সেই অভিযুক্তকে। তারপর ঘটনার সত্যতা বের হয়ে আসতেই আর কে পুর মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে অভিযুক্তকে আর কে পুর থানায় গ্রেপ্তার করেছে। পিতা কর্তৃক ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ করার বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় বইছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha