Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য পুষ্টিকর খাবার বিতরণ

পুষ্টিকর খাবার বিতরণ

পুষ্টিকর খাবার বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : আরবান হেলথ এবং নিউট্রেশন ডে প্রোগ্রাম এর অন্তর্গত আগরতলা পুর নিগমের ২১ নাম্বারের  আখাউড়া রোড স্থিত মধ্যপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

পাশাপাশি আলোচনা করা হয় গর্ভবতী মহিলা,  মা ও শিশুদের বিষয়ে। প্রত্যেক মাসেই এই ধরনের সচেতনতা মূলক কর্মসূচী অব্যাহত থাকে। ধারাবাহিকতা হিসাবে এই আয়োজন বলে জানান ভাটি অভয়নগর ইউ পি এইচ সি এবং ইউ এইচ টি সি-র আধিকারিক শিউলি দেবনাথ। এদিন আলোচনা শেষে মা ও শিশুদের মধ্যে সোয়াবিন ও সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha