Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য আধা সামরিক বাহিনী ও মথার সমর্থকদের খণ্ডযুদ্ধ, রক্তাক্ত ২ জওয়ান

আধা সামরিক বাহিনী ও মথার সমর্থকদের খণ্ডযুদ্ধ, রক্তাক্ত ২ জওয়ান

আধা সামরিক বাহিনী ও মথার সমর্থকদের খণ্ডযুদ্ধ, রক্তাক্ত ২ জওয়ান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মোহকুমার পানিসাগর অগ্নিপ পাশা বালক মনি স্কুল মডেল ভোট  কেন্দ্রের  বাইরে তিপরা মথা সমর্থকদের হামলায় দুই নিরাপত্তা কর্মী ও গুরুত্ব ভাবে আহত হয়েছে। আহত দুজনেই আসাম পুলিশ। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভোট গ্রহণ বিলম্বিত হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তিপরা মথা কর্মীর সমর্থকরা সেখানে ভিড় জমাতে শুরু করে। এবিএম মেশিন গুলি ভোট কেন্দ্র থেকে রেকর্ডিং অফিসারের অফিসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ। তখন বাধ্য হয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মৃত লাঠিচার্জ করে। তাতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha