Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য মাতা বাড়িতে পূজা দিলেন জে পি নাড্ডা

মাতা বাড়িতে পূজা দিলেন জে পি নাড্ডা

মাতা বাড়িতে পূজা দিলেন জে পি নাড্ডা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে ঝড় তুলতে বুধবার রাতে রাজ্যে আসেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে.পি নাড্ড। বৃহস্পতিবার সকালে তিনি সোজা চলে যান উদয়পুরের মাতার বাড়িতে। মাতা বাড়িতে গিয়ে ধর্মীয় রীতি মেনে মায়ের পুজো দেন।

সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। মাতার বাড়িতে পুজো দেওয়ার পর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে.পি নাড্ড সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যতবার তিনি ত্রিপুরায় আসেন, মাতার বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। এইটা একটা আধ্যাত্মিক স্থান। মাতারবাড়িতে পুজো দিলে উৎসাহ মিলে। সমাজের কল্যাণে ও দেশের কল্যাণে যেন কাজ করতে পারেন তার জন্য মায়ের নিকট প্রার্থনা করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha