Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য প্রশ্নপত্রের ভুল সংশোধনের জন্য টি আর বি টি -র দ্বারস্থ পরীক্ষার্থীরা

প্রশ্নপত্রের ভুল সংশোধনের জন্য টি আর বি টি -র দ্বারস্থ পরীক্ষার্থীরা

প্রশ্নপত্রের ভুল সংশোধনের জন্য টি আর বি টি -র দ্বারস্থ পরীক্ষার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : টি আর বিটি-র মাধ্যমে ২০২২ সালে টেট ১ এবং টেট ২ পরীক্ষা নেওয়া হয়। এই ক্ষেত্রে পরীক্ষার পর পরীক্ষার্থীদের অভিযোগ প্রশ্ন পত্রে একাধিক স্থানে ভুল রয়েছে। টি আর বি টি কার্যালয়ে গিয়ে এই ভুল সংশোধনের জন্য দাবী জানায় পরীক্ষার্থীরা। কিন্তু টি আর বি টি কর্তৃপক্ষ এই নিয়ে কোন সদুত্তর দেয়নি।

গত বারের পরীক্ষায়ও একই রকম ভাবে ভুল ছিল। তা পরবর্তী সময়ে ফাইনাল আনসার কিতে ঠিক করা হয়। তাদের বক্তব্য এই বছর পরীক্ষায় টেট -২ তে ৩৫ টি প্রশ্নে ভুল রয়েছে। অন্যদিকে টেট-১ এ ভুল রয়েছে ২০ টি প্রশ্ন। দুটি পরীক্ষায় বসে মোট ৩৮ হাজার পরীক্ষার্থী। সকলের ভাল চিন্তা করে টি আর বি টি সিদ্ধান্ত নেয় তাঁর দাবী জানান। এই দাবী নিয়ে মঙ্গলবারও শিক্ষাভবনে গিয়ে চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন  দেবের সাথে দেখা করে বিষয় গুলি তুলে ধরেন পরীক্ষার্থীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha