Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন করল কংগ্রেস

নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন করল কংগ্রেস

নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : সোমবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন যথাযথ মর্যাদার সাথে পালন করছে কংগ্রেস। নেতাজি সুভাষ চন্দ্র বসুর আপোষহীন সংগ্রামে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস সংগঠন মজবুত করার চেষ্টা করছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রেরণা দিয়েছেন সেই পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস এবং উত্তর পূর্বাঞ্চল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন তিনি। তাই এই দিনটি যথাযথ মর্যাদার সাথে কংগ্রেস পালন করে প্রতিবছর। আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ কংগ্রেসের শাখা সংগঠনের নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha