Friday, February 6, 2026
বাড়িরাজ্যশিক্ষামন্ত্রীর দুর্ব্যবহারে তাজ্জব চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীরা

শিক্ষামন্ত্রীর দুর্ব্যবহারে তাজ্জব চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি :  আবারো শিক্ষা মন্ত্রীর শরণাপন্ন হলেন এস টি জি টি চাকরি প্রার্থীরা। মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রীর বাসভবনে গিয়ে তাদের সকলকে এক সাথে নিয়োগ করার দাবি জানান তারা। শিক্ষামন্ত্রী জানান নিয়োগ প্রক্রিয়া চলছে। নির্বাচনের পর বিজ্ঞপ্তি অনুযায়ী ২৩০ জনকে নিয়োগ করা হবে। এর বাইরে আইন বহির্ভূতভাবে কাউকে নিয়োগ করা যাবে না। পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রীর বাসভবন থেকে বের হয়ে এ বিষয়ে জানান চাকুরী প্রার্থীরা।

বেকার যুবক-যুবতীদের আরো অভিযোগ তাদের লিখিত পরীক্ষার ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। দ্রুত ফলাফল ঘোষণা করতে দাবি জানালে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন আজ নির্বাচন ঘোষণা হতে পারে। সুতরাং এখন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না বলে বের হয়ে যাতে বলে চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের তাড়িয়ে দেন। আরো বলেন বাইরে গিয়ে যদি তারা বিক্ষোভ দেখায় তাহলে কোন সমস্যা নেই, উনার কিছু হবে না। শিক্ষামন্ত্রীর এ ধরনের ব্যবহারের তাজ্জব হয়ে যায় চাকরি প্রত্যাশী যুবক যুবতিরা। কিন্তু চাকরির প্রত্যাশীদের বক্তব্য যদি সরকার নির্বাচন ঘোষণা করার আগে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য