Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য মথার মহিলা সংগঠনের সমাবেশে ১৬ ই

মথার মহিলা সংগঠনের সমাবেশে ১৬ ই

মথার মহিলা সংগঠনের সমাবেশে ১৬ ই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি সামনে রেখে আগামী ১৬ই জানুয়ারি খুমুলুঙে তিপ্রা ওমেন ফেডারেশনের জনসমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।

 মঙ্গলবার তিপ্রা সেন্ট্রাল অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান তিপ্রা ওমেন ফেডারেশনের সভানেত্রী স্বপ্না দেববর্মা। তিনি জানান এই সমাবেশে কুড়ি হাজার কর্মী সমর্থক উপস্থিত থাকবেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন এডভাইজার কমিটির চেয়ারপার্সন পবিত্র ভক্তি জমাতিয়া, সম্পাদিকা শর্মিলা দেববর্মা সহ অন্যান্যরা। দলের নেতৃত্বদের ধারণা হয়তো আসন্ন নির্বাচনের আগে গ্রেটার তিপরাল্যান্ডের দাবি দলকে অক্সিজেন দেবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha