Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ৩

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ৩

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি :  কল্যাণপুরে আবারো যান দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। ঘটনা সোমবার রাতে কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গটিলা এলাকায়। আহতরা যোগেন্দ্র দাস, অখিল দাস, বিশ্বলক্ষ্মী দেববর্মা। এদিন রাত সাড়ে দশটা নাগাদ খোয়াই থেকে TR 06-2908 নাম্বারের একটি অটোরিকশা কল্যাণপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

খোয়াই তেলিয়ামুড়া সড়কের গৌরাঙ্গটিলা এলাকায় আসতেই বেপোয়ারা গতির কারণে অটোরিকশা রাস্তায় উল্টে যায়। তিন যাত্রী গুরুতর অভাবে আহত হয়। কল্যাণপুরের দমকল কর্মীরা খবর পেয়ে অকুস্থলে পৌঁছে আহত যাত্রীদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ অটো গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha