Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু

কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু

কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর :  বিনা চিকিৎসায় আবারো রোগীর মৃত্যুর অভিযোগ উঠলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে। শনিবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতালে। অভিযোগ সঠিক চিকিৎসা প্রদান না করায় মৃত্যু হয় মেলাঘর থানাধীন জগন্নাথ বাড়ির বাসিন্দা। মৃত ব্যক্তির নাম বিমল লস্কর। বয়স ৮৫ বছর। জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন মৃতার পরিবারের সদস্যরা।

উত্তেজনা ছড়ালে জিবিতে যায় পুলিশ। মৃতের ছেলে জানান জিবিতে মেডিসিন বিভাগে চিকিৎসকের  অভাব রয়েছে। প্রয়োজনের সময় কোন চিকিৎসককে ডেকে পানননি তিনি। ওয়ার্ডের কর্মী ছাড়া কাউকেই ডেকে আনতে পারেননি। জিবির মেডিসিন বিভাগের বি ব্লকে ভর্তি ছিলেন বিমল লঙ্কর। মৃত্যুর দীর্ঘ সময় পর চিকিৎসক আসেন। ততক্ষনে সব শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে পরিষেবার মান নিয়ে ক্ষোভ জানান মৃতের ছেলে। এই ঘটনায় জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের সদস্যরা। তাদের আরো বক্তব্য জিবির অক্সিজেন সিলিন্ডার গুলি সঠিক ভাবে কাজ করে না। বেশীর ভাগ অক্সিজেন সিলিন্ডার বিকল বলে দাবি করেন তারা। অন্য কোন রোগীর সাথে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য ঘটনার তদন্ত করে দায়িত্ব প্রাপ্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। কিন্তু সম্প্রতি রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতালে এক মহিলার গর্ভে শিশু মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ উঠেছিল। তারপর অভিযুক্ত সেই চিকিৎসক ডাক্তার দিলীপ দাসকে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে আবার প্রধান রেফারেল হাসপাতালে এ ধরনের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এখন দেখার বিষয় এই চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে থাকা কতৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha