Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য নরসিংগড় - বগাদী রাস্তাটি পরিদর্শন করলেন মেয়র

নরসিংগড় - বগাদী রাস্তাটি পরিদর্শন করলেন মেয়র

নরসিংগড় - বগাদী রাস্তাটি পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : দীর্ঘদিনের সমস্যা সরজমিনে খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডের নরসিংগড় - বগাদী রাস্তাটি পরিদর্শনে যান তিনি। দীর্ঘদিন যাবত রাস্তাটি বেহাল অবস্থায় রেয়েছে। তাই এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে রাস্তাটি পরিদর্শনে যান মেয়র।

 মূলত আগরতলার উন্নয়নে যে সমস্ত কাজ গুলি হয়নি তা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছে বর্তমান পুর নিগম। এই রাস্তাটিকে ড্রেইন সহ ১২ ফিট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ২০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করে এই রাস্তা নির্মাণ করা হবে বলে জানান তিনি। সকলকে রাস্তা নির্মাণের জন্য জায়গা ছেড়ে দেওয়ার জন্য আহবান জানান। একই সঙ্গে পুর নিগমের তিন নম্বর ওয়ার্ডের কিছু রাস্তা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কর্পোরেটার শর্মিষ্ঠা বর্ধন, উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, বিধায়ক ডাঃ দিলীপ দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha