Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের বর্ধিত সভা

ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের বর্ধিত সভা

ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের বর্ধিত সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর :  ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় বুধবার। এদিন ক্ষেতমজুর ভবনে বর্ধিত সভায় রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে আগামী দিনে আরো আন্দোলন ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সভায় উপস্থিত সংগঠনের নেতা নারায়ন কর জানান, আসন্ন নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে যে শক্তি প্রয়োজন তার মধ্যে অন্যতম অংশ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সদস্যরা।

 সে অনুযায়ী সংগঠনের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন যেহেতু আসন্ন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা সেই মাসে আবার সর্বভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নেরও সম্মেলন। তাই রাজ্য থেকে নেতৃবৃন্দ কতটা অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। আয়োজিত সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সংগঠনের নেতা ভানু লাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha