Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য বিষ খেয়ে মৃত্যু শত শত পাখি

বিষ খেয়ে মৃত্যু শত শত পাখি

বিষ খেয়ে মৃত্যু শত শত পাখি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : মানব হিংসার শিকার প্রকৃতি অন্যতম সুন্দর্য পাখি। কিন্তু খাবারের সাথে বিষ মিশিয়ে পাখিকূলকে নিধন করছে হিংস্র কিছু মানুষ। ঘটনা গন্ডাছড়া মহকুমা ৬০ কার্ড সার্কেল রোড এলাকায়। প্রতিদিন শত শত শালিক, চড়াই, বাবুই পাখি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে সোমবার সকালে স্থানীয়রা খবর দেয় বনদপ্তরের কর্মীদের।

বনদপ্তরের কর্মীরা এসে পাখিগুলি উদ্ধার করে নিয়ে যায়। জানা যায় পাখিগুলি উদ্ধার করে ল্যাবে পাঠানো হবে। ময়না তদন্তে রিপোর্টে উঠে আসবে কিভাবে পাখি গুলি মারা হয়েছে। তারপর গোটা ঘটনার তদন্ত শুরু হবে বলে বনদপ্তরের কর্মীদের কাছ থেকে জানা গেছে। স্থানীয়দের বক্তব্য ২০-২৫ দিন ধরে সকাল বেলা রাস্তার মধ্যে দেখা যায় খাবার পড়ে থাকে। ধারণা করা হচ্ছে এই খাবারের সাথে বিষ মিশিয়ে পাখিগুলিকে মারা হয়েছে। এলাকার কিছু মানুষ ব্যাগে করে পাখিগুলি নিয়ে যায়। তবে এখন দেখার বিষয় বনদপ্তরের কর্মীরা কতটা সক্রিয় ভূমিকা পালন করে। নাকি সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এই পাখিগুলোকে এভাবেই ধ্বংস হয়। কিন্তু স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দাবি উঠেছে ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha