স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : শনিবার রাতে দামছাড়া এলাকার গর্ভবতী মহিলা খুতিন রং রিয়াং-কে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থায় গুরুতর দেখে ধর্মনগর হাসপাতালে রেফার করা হয় গৃহবধূকে। ধর্মনগর হাসপাতালে আনার পর সেখানে কর্মরত এক চিকিৎসক কিছু ওষুধ দিয়ে গৃহবধূকে জিবি হাসপাতালের রেফার করে দেন।
গর্ভবতীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরিবারের লোকজন ধর্মনগর হাসপাতালে রেখে চিকিৎসা করতে বলেন চিকিৎসককে। চিকিৎসক তাদেরকে আশ্বাস দেন রোগী ভালো আছে । তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে রাতেই গৃহবধূর পরিবারের লোকজন বাধ্য হয়ে গৃহবধূকে নিয়ে জিবি হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা হয়। জিবি হাসপাতালে আনার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে গর্ভবতী মহিলা। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। রবিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। গৃহবধূর ভাই অভিযোগ করেন ধর্মনগর হাসপাতালে কর্মরত চিকিৎসকের গাফিলতির কারণেই তার বোনের মৃত্যু হয়েছে । চিকিৎসকের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। জানা গেছে গর্ভবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ থেকেই মহিলার মৃত্যু হয়েছে।

