Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের ১১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন

ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের ১১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন

ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের ১১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের ১১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন কৃষ্ণনগর স্থিত ঠাকুর পল্লী এলাকায় দলীয় অফিসে ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের রাজ্য পরিষদের পক্ষ থেকে সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 সম্মেলনে উপস্থিত ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যানি রাজা জানান, রাজ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে আছে। মহিলারা রাজনৈতিক কর্মসূচিতে যেতে পারছে না। তাদের উপর পরবর্তী সময় অত্যাচার নামিয়ে আনছে শাসক দলের দুর্বৃত্তরা। এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী চুপ হয়ে বসে আছেন। তাই এই সম্মেলনে বর্তমান সময়ে মহিলাদের উপর এই অত্যাচারের তীব্র সমালোচনা করে নিন্দা জানানো হয় সম্মেলনে। এবং আগামী দিনে রণকৌশল গ্রহন করা হবে সেই বিষয়ে ঠিক করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha