Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য ড্রেইন নির্মাণের জন্য মেয়রের পরিদর্শন

ড্রেইন নির্মাণের জন্য মেয়রের পরিদর্শন

ড্রেইন নির্মাণের জন্য মেয়রের পরিদর্শন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ডিসেম্বর :  বটতলা এলাকায় উচ্ছেদের পর ড্রেইন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করল আগরতলা পুর নিগম। গত ২২ নভেম্বর নিগমের পক্ষ থেকে বটতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। বেআইনি ভাবে জায়গা দখল করে নির্মাণ করা দোকান গুলি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। শনিবার সেই এলাকাটি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

গোটা এলাকাটি ঘুরে দেখার পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান বটতলা এলাকা থেকে কালাপানিয়ার মূল ড্রেইন পর্যন্ত একটি ড্রেন নির্মাণ করা হবে। কিছু দিনের মধ্যে ড্রেইন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। বটতলা এলাকায় মাঝ রাস্তায় জল জমার যে সমস্যা রয়েছে ড্রেইন নির্মাণের ফলে সেই সমস্যা আর থাকবে না বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha