Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য ভারতের ছাত্র ফেডারেশন বিক্ষোভ মিছিল

ভারতের ছাত্র ফেডারেশন বিক্ষোভ মিছিল

ভারতের ছাত্র ফেডারেশন বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্বর : রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, নেশা রমরমা এবং শিশু নারী ও ছাত্রীর উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে ময়দান মুখী হলো এসএফআই। ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটি পক্ষ থেকে এদিন ছাত্র যুব ভবনের সামনে থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। এদিন তাদের মূল স্লোগান ছিল বেটি বাঁচাও বিজেপি হটাও।

 এদিন উপস্থিত নেতৃবৃন্দ জানান গোটা রাজ্যে নারী ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই ভারতের ছাত্র ফেডারেশন সিদ্ধান্ত গ্রহণ করেছে এ ধরনের নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানান ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য বৈশালী মজুমদার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha