Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য শহরে অভিযান নিগমের, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেদখল করে বসে থাকা দোকানপাট, পার্কিং করা দ্বিচক্র যান

শহরে অভিযান নিগমের, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেদখল করে বসে থাকা দোকানপাট, পার্কিং করা দ্বিচক্র যান

শহরে অভিযান নিগমের, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বেদখল করে বসে থাকা দোকানপাট, পার্কিং করা দ্বিচক্র যান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : সুশাসন জামানায় আবারো পেটে লাথি ক্ষুদ্র ব্যবসায়ীদের। ব্যবসা করার জন্য কোন বিকল্প ব্যবস্থা না করে দিয়ে নির্বাচনের দু'মাস আগে আবারো চোখ রাঙিয়ে ব্যবসায়ীদের হতাশাগ্রস্ত করেছে বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম। শহর যানজট মুক্ত রাখা জরুরি, এটা স্বাভাবিক। কিন্তু রাস্তার পাশে বসে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোন ব্যবস্থা না করে আচমকাই অভিযান চালিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মারা মত ঘটনা হয়তো অত্যন্ত করুণ।

যদিও নিগমে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শহর যানজট মুক্ত রাখতে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে। ধারাবাহিকভাবে অভিযান চালু রেখেছে পুর নিগম। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মানুষ শহরে কাজের অভাবে তন্ন তন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই মুহূর্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোন ব্যবস্থা না করে যদি দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়া ছাড়া আর কোন কিছু নয়। শুক্রবার সকাল থেকে বটতলা থেকে দশমীঘাট এবং বটতলা বাজারে অভিযানে ছিলেন মেয়র। মেয়রের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক অধিকারিক। পরে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পুর নিগম গঠন হওয়ার আগে যে প্রতিশ্রুতি ছিল নেশা মুক্ত, যানজট মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন আগরতলা শহর করা হবে। বেআনিভাবে শহরের দুপাশে দোকান গড়ে তোলা যাবে না। পাশাপাশি বেআইনিভাবে পার্কিং করলে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে মোতাবেক নিগম কর্তৃপক্ষ ধারাবাহিক অভিযান চালায়। বিশেষ করে বটতলা বাজার সহ অন্যান্য বাজারগুলি মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।       

এদিন অভিযানে রাস্তাটির পাশে থাকা বাইক স্কুটার সহ উদ্যোগ ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে নিয়ে যায় পুরো নিগমের ট্রাক্সফোর্স। পাশাপাশি বটতলা বাজারের ভেতরে থাকা মদের ঠেক ভেঙ্গে দেওয়া হয়। এতে অনেকেই সাধুবাদ জানিয়েছে নিগমকে। যাই হোক শহর যানজট মুক্ত রাখতে অভিযান স্বাভাবিক, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নিগম এবং সরকারকে ভাবা জরুরি। শহরে বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বিপণী বিতান সহ খালি জায়গায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে নিগম কর্তৃপক্ষ এবং সরকার। কিন্তু সেদিকে কোন গুরুত্ব দিচ্ছে না তারা। জোর জবরদস্তি করে এভাবে অভিযান চালিয়ে এক প্রকার ভাবে জটিল করে তুলছে। সুতরাং ভাত দেওয়ার মুরাদ নেই কিল মারার গোঁসাই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha