Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য পদযাত্রায় সুদীপ, কাঠগড়ায় বিজেপি

পদযাত্রায় সুদীপ, কাঠগড়ায় বিজেপি

পদযাত্রায় সুদীপ, কাঠগড়ায় বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের বিরুদ্ধে দুঃশাসনে অভিযোগ তুলে ময়দানে ঝাঁপিয়েছে কংগ্রেস। রাজ্যে এই দুঃশাসন মুছতে শিক্ষা, কর্ম সংস্থান, গনতন্ত্র পুনরুদ্ধার, সন্ত্রাস বন্ধ করা সহ একাধিক দাবিতে কংগ্রেসের "ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও" পদযাত্রা হাতে নেয়।

এরই অঙ্গ হিসাবে রবিবার পদযাত্রার দ্বিতীয় দিন বড়জলায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন বিধায়ক তথা "ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও" পদযাত্রার চেয়ারম্যান সুদীপ রায় বর্মন, কংগ্রেস এস সি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, কংগ্রেস নেতা পঞ্চম মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। "ভারত জুড়ো, ত্রিপুরা বাঁচাও" পদযাত্রার চেয়ারম্যান সুদীপ রায় বর্মন শনিবার রাজনগর থানার অন্তর্গত ছোত্তাখলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শাসক দলের পায়ের নিচে মাটি নেই, মানুষের সমর্থন নেই। এখন সন্ত্রাসের উপর ভরসা করতে শুরু করেছে বিজেপি। এগুলি করে বিজেপি কংগ্রেসকে রুখতে পারবে না। শুধু বিজেপির মনে জেদ জন্মাবে বলে জানান তিনি। আরো বলেন, ১৬ টি স্হানে দ্বিতীয় দিন পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। মানুষের কাছ থেকে দারুণভাবে সাড়া পাচ্ছে বলে জানান তিনি। এদিন পদযাত্রাটি বড়জলা দলীয় অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন পদযাত্রায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha