Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য জনতার দরবারে মেয়র

জনতার দরবারে মেয়র

জনতার দরবারে মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে জনগণের সমস্যার সমাধানের জন্য বসেন মেয়র দীপক মজুমদার। বৈঠকের পর পুর নিগমবাসীর সমস্যা গুলি সম্পর্কে অবগত হয়ে সমাধানের সুযোগ বের করেন মেয়র দীপক মজুমদার। শনিবারও প্রদেশ বিজেপি কার্যালয়ে বসে নিগমবাসী সমস্যা সম্পর্কে অবগত হন মেয়র। কেউ কেউ মৌখিক ভাবে সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি লিখিত ভাবে সমস্যার কথা জানান মেয়রের কাছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন প্রতিনিয়ত মানুষ তার সঙ্গে অফিসে দেখা করেন। তার জন্য আগাম কোন অনুমতি নিতে হয় না।

 কিন্তু কর্মব্যস্ত দিনে অনেকেই দেখা করতে যেতে পারেন না। তাদের সুবিধার্থে ছুটির দিনে এই ব্যবস্থাপনা করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। একই সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে জোগাজোগ রক্ষা করার মাধ্যম এই দিন। জনগণের সমস্যা গুলি জানার পর এলাকায় গিয়ে সেই সম্পর্কে অবগত হয়ে নিরসনের ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক ভাবে কর্পোরেটার, জনগণ, দলীয় কার্যকর্তার মাধ্যমে সমস্যা নিরসন করে কাজ করাই মূল উদ্দেশ্য বলে জানান মেয়র দীপক মজুমদার। সকলকে এই সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha