স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : বিরোধী দলনেতার মন্তব্যে
অগ্নিশর্মা বিজেপি। অভিযোগ শুক্রবার ভোট হওয়ার পর সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে বিরোধী
দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যের মন্ত্রী রতন লাল নাথকে নিয়ে আপত্তিকর এবং অগণতান্ত্রিক
মন্তব্য করেছেন। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র চৌধুরীর
বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
তিনি বলেন জিতেন্দ্র চৌধুরী ভুলে গেছেন তিনি ৭ বারের বিধায়ক।
মানুষ তাঁকে নির্বাচন করে বিধানসভায় প্রেরণ করেছেন।
রাজ্যের মন্ত্রী হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র
চৌধুরী যে ধরনের মন্তব্য করেছেন তার থেকে তাদের স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।
মন্ত্রী রতন লাল নাথকে জল্লাদ বলে মন্তব্য করেছেন জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী
বলেছেন ছাপ্পা ভোট হয়েছে। মানুষ কিন্তু ওনাদের সময়ে ঘটে যাওয়া ঘটনা ভুলে যায় নি। ১৯৯১
সালে শ্যামহরি শর্মাকে খুন করা হয়েছে। তখন রাজ্যে একটি দুর্বল দল হিসাবে ছিল বিজেপি।
বামফ্রন্ট সরকারের সময় হত্যা লীলা ঘটেছে। হত্যা লীলা ছাড়া কোন ভোট তাদের সময় হয় নি।
বাম আমলে
সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টির অভিযোগও তুলে ধরেন। এইদিনের সাংবাদিক সম্মেলনে বাম সাংসদ
সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এবং বিধায়ক যশবীর ত্রিপুরার আপত্তিকর বক্তব্যের বিষয়েও তুলে
ধরেন সুব্রত চক্রবর্তী।এইদিনের সাংবাদিক সম্মেলন থেকে সুব্রত চক্রবর্তী আরও বলেন একটি
দায়িত্ব শিল পদে থেকে জিতেন্দ্র চৌধুরীর এই ধরনের মন্তব্য শোভা পায় না। তার তিনি দাবি
জানান জিতেন্দ্র চৌধুরীকে ওনার মন্তব্যের জন্য নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যবাসি
ও মন্ত্রী রতন লাল নাথের কাছে। বাম আমলের খুন সন্ত্রাসের জন্য প্রকাশ্যে ক্ষমতা চাইতে
হবে। সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ
সম্পাদক বিপিন দেববর্মা ও প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান