স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯
নভেম্বর
: কমলপুর
নগর
পঞ্চায়েতের
৩
নম্বর
ওয়ার্ডে
অবস্থিত
শ্মশানঘাটে
গত
৯
অক্টোবর
নতুন
বৈদ্যুতিক
চুল্লি
নির্মাণ
করা
হলেও
তা
ঘিরে
ক্ষোভ
বাড়ছে
স্থানীয়দের
মধ্যে।
এলাকাবাসীর
অভিযোগ,
চুল্লি
থেকে
ছড়াচ্ছে
অসহনীয়
দুর্গন্ধ,
পাশাপাশি
মেশিনের
বিকট
শব্দ
কানে
শুনতে
পাচ্ছে
আশপাশের
বাড়িঘরের
মানুষজন।
শনিবার
দুপুর
দুইটায়
এটা
মৃতদেহ
আরো
হয়েছিল
শ্মশানে।
দুইটি
মৃতদেহ
লাকড়ি
দিয়ে
পড়ানো
হলেও
একটি
মৃতদেহ
চুল্লিতে
দেওয়া
হয়।
কিন্তু
রাত
নয়টা
পর্যন্ত
দাহ
প্রক্রিয়া
সম্পন্ন
হয়নি।
ততক্ষণ আশেপাশের
লোকজন
দুর্গন্ধে
বাড়ির
ঘরের
মধ্যে
থাকতে
পারছিল
না।
কারোর
কারোর
অভিযোগ
দরজা
জানালা
পর্যন্ত
খোলা
যায়নি।
এক
প্রকার
ভাবে
বায়ু
দূষণ
ছাড়া
আর
কিছু
নয়।
অভিযোগ,
মৃতদেহটি
বারবার
চুল্লি
থেকে
বের
করে
পুনরায়
প্রবেশ
করাতে
হয়েছে।
এলাকাবাসীর
প্রশ্ন,
আধুনিক
বৈদ্যুতিক
চুল্লি
নির্মাণের
পরও
কেন
এমন
সমস্যা?
তাদের
দাবি,
অবিলম্বে
চুল্লির
যান্ত্রিক
ত্রুটি,
দুর্গন্ধ
ও
শব্দের
সমস্যার
স্থায়ী
সমাধান
করুক
সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ।
অর্থাৎ
অত্যাধুনিক
মেশিন
সংস্কার
করা
হোক
নয়তো
এখানে
শ্মশান
বন্ধ
করা
হোক।
অন্যথায়
শ্মশান
সংলগ্ন
বসতবাড়ির
মানুষের
দুর্ভোগ
বাড়তেই
থাকবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান