Friday, November 27, 2026
বাড়ি রাজ্য আইনজীবীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা

আইনজীবীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা

আইনজীবীর বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : মঙ্গলবার রাতে পশ্চিম আগরতলা থানার অন্তর্গত আইনজীবী মিনহাজ আলমের বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতি। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আইনজীবী মিনহাজ আলমের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা। বাড়ি ঘরে ভাংচুরের পাশাপাশি বাইকটিও ভাংচুর করে দুষ্কৃতিরা।

পরিস্থিতি বেগতিক দেখে আইনজীবী মিনহাজ আলম পরিবারের লোকজনদের নিয়ে লুকিয়ে পড়েন। কিন্তু বাড়ির ভাড়াটিয়াকে মারধর করা হয়। ঘটনা চলাকালীন সময় খবর দেওয়া হয় পুলিসকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তারপর দুষ্কৃতিরা পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী মিনহাজ আলম বুধবার ওনার সহকর্মী আইনজীবীদের সাথে নিয়ে পশ্চিম আগরতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আইনজীবী ভাস্কর দেববর্মা জানান এই দুষ্কৃতিদের প্রশ্রয় দিয়ে রেখেছে সরকার। তাই এই দুষ্কৃতিদের বিরুদ্ধে একজোট হতে হবে জনগণকে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha