স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : টমটমের চারটি ব্যাটারির মধ্যে দুটি ব্যাটারি
চুরি করে নিয়ে যাওয়ায় কার্যত দিশেহারা হয়ে পড়েছেন চালক রামচন্দ্র সরকার।ঘটনাটি
খোয়াই থানার অন্তর্গত ধলাবিল কলোনির সরকারপাড়া এলাকার। রামচন্দ্র সরকার প্রতিদিনের
মতো রাতের খাবার খেয়ে নিজের টমটমটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে
ঘুম থেকে উঠে টমটমের কাছে গিয়ে তিনি দেখতে পান, গাড়ির কিছু অংশ ভাঙা অবস্থায় রয়েছে।
সন্দেহ হওয়ায়
ভালো করে পরীক্ষা করতেই সামনে আসে চুরির ঘটনা। টমটমের চারটি ব্যাটারির মধ্যে দুটি ব্যাটারি
খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি প্রত্যক্ষ করার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে
রামচন্দ্র সরকারের। কারণ, ওই টমটমই ছিল তাঁর সংসার চালানোর প্রধান অবলম্বন। ঘটনার খবর
পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু
করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান