স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : সাব্রুম মহকুমার পূর্বলুধুয়া ভিলেজের এক গৃহবধু
গত ৯ নভেম্বর স্থানীয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে শাসক দল আশ্রীত সনত ত্রিপুরা
ও সুবল ত্রিপুরা সহ আরো এক যুবক দ্বারা পাশবিক লালসার শিকার হয় বলে অভিযোগ। সনত ত্রিপুরা
সাব্রুম মন্ডলের সদস্য। তাদের বীভৎস অত্যাচার সহ্য করতে না পেরে ১০ নভেম্বর নিজ শরীরে
কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে
উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রবিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
করে ঢলে পড়েন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুম মহকুমার পূর্ব লুধুয়া এডিসি
ভিলেজের এই গৃহবধূকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেছিল দুই অভিযুক্ত। ঘটনাটি গত
৯ নভেম্বর কালীপুজোর রাতে। অভিযুক্তরা হলেন সুবল ত্রিপুরা ও সনত ত্রিপুরা ওরফে সনদ
ত্রিপুরা। মৃত্যুর আগে নির্যাতিতা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁকে ও তাঁর স্বামীকে
সুবল ত্রিপুরার বাড়িতে নিয়ে গিয়ে নেশাজাতীয় পানীয় খাওয়ানো হয়। তিনি এবং তার
স্বামী অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত দুই ব্যক্তি তার উপর যৌন নির্যাতন চালায়। ঘটনার
পর মানসিকভাবে ভেঙে পড়েন। তারপর ওই গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা
করেন বলে জানান মৃত্যুর আগে গৃহবধু। তিনি বিচার চেয়েই গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর
কাছে।
তিনি বলেন, তারা যেন কোনোভাবেই ছাড়া না পায়। তারা
তিনজন ছিল। দুজনকে তিনি চিনতে পেরেছেন। আরো একজন ঘটনাস্থল থেকে চলে যায়। নারী সুরক্ষার
জন্য তিনি সুবিচার চেয়ে জীবন যুদ্ধে হেরে গেলেন। সাব্রুম দমকল কর্মীরা তাকে উদ্ধার
করে প্রথমে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবি
হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এদিকে এই জঘন্য অপরাধের খবর প্রথমে সামাজিক
মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সক্রিয় হয় প্রশাসন। ভুক্তভোগীর মৌখিক অভিযোগ রেকর্ড করে
সাব্রুম থানায় মামলা রুজু করা হয় যার নাম্বার যথাক্রমে
26/2026-U/S70(1)&61(2)3(5)BNS । তদন্তে নেমে অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ রিমান্ডে
নেওয়া হয় এবং রিমান্ডের মেয়াদ শেষে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্তের
খোঁজে তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে। কিন্তু স্থানীয়দের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে
রীতিমতী প্রশ্ন করতে শুরু করেছে। কেন কি কারণে পুলিশ এতদিন ধরে বাকি দুই অভিযোগ থেকে
জালে তুলতে সাফল্য পাচ্ছে না। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি তুলছে এলাকাবাসী।
এদিকে রবিবার বিকেলে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায়
ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাব্রুম স্থিত বাড়ির উদ্দেশ্যে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান