Sunday, November 22, 2026
বাড়ি রাজ্য দুই বাংলাদেশী আটক

দুই বাংলাদেশী আটক

দুই বাংলাদেশী আটক

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর : গত কয়েকদিন ধরে রাজনৈতিক কারণে উত্তেজিত বাংলাদেশ। হিংসার আগুনে জ্বলছে বহু এলাকা। এরই মধ্যে শনিবার সকাল সাতটা নাগাদ খোয়াই সুভাষ পার্ক এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ।

জানা যায়, আটক দুই বাংলাদেশি নেত্রকোনা জেলার বাসিন্দা মিন্টু সরকার এবং চয়ন ভৌমিক।অভিযোগ, দালালের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে সাদা পোশাকে থাকা পুলিশের একটি দল তাঁদের খোয়াই সুভাষ পার্ক এলাকা থেকে আটক করে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha