স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : আগরতলা পুর নিগমের দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে কংগ্রেস। বুধবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী সিদ্ধার্থ দাসের সমর্থনে ভোট প্রচারে বের হন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চান প্রদেশ কংগ্রেস সভাপতি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
পুর
পরিষেবা নিয়ে মানুষের বক্তব্য হল পাঁচ বছর
আগে যাকে নির্বাচিত করা হয়েছিল তিনি পরিষেবার কথা বেমালুম ভুলে গিয়ে নিজের আত্মসমৃদ্ধি হয়ে উঠেছেন। গত পাঁচ বছরে
কেন্দ্রীয় অর্থ স্মার্ট সিটির নাম করে লোপাট হয়েছে। এক কথায় বলা
যায় পরিসেবা বিহীন ব্যর্থ পুর নিগম। তাই এই পৌর নির্বাচনের
মানুষ চাইছে পরিবর্তন। আর শাসক দল
চাইছে ভোট লুট করার। তিনি আরো বলেন, গত পুর নির্বাচনে
মানুষ আগরতলায় ভোট দান করতে পারেনি। বলপূর্বক ভাবে ভোট নিয়ে ৫১-এর মধ্যে
৫১ টি আসনেই জয়ী
হয়েছে বিজেপি। তারপর পাঁচ বছর দুর্নীতি করেছে তারা। এখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবার ভোট চাইছে তারা। মানুষের উপর আস্থা রাখতে পারছে না। তাই বিগত ভোটের মতো ভোট লুটের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান