Wednesday, November 18, 2026
বাড়ি রাজ্য ইভিএম মেশিন কমিশনিং প্রক্রিয়ার আয়োজন

ইভিএম মেশিন কমিশনিং প্রক্রিয়ার আয়োজন

ইভিএম মেশিন কমিশনিং প্রক্রিয়ার আয়োজন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : আগরতলা পুর নিগমের নির্বাচন ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার ইভিএম মেশিন কমিশনিং প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। রাজধানীর উমাকান্ত স্কুলে অনুষ্ঠিত হয় এই ইভিএম মেশিন কমিশনিং-এর কাজ।

উপস্থিত ছিলেন খোদ রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি জানান রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক ১৮ থেকে ২০ নভেম্বর ইভিএম মেশিন কমিশনিং-এর দিন ধার্য করা হয়। সেই মোতাবেক এইদিন উমাকান্ত স্কুলের তিনটি হলে ইভিএম মেশিন কমিশনিং করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ইভিএম মেশিন কমিশনিং করা হচ্ছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha