Wednesday, November 18, 2026
বাড়ি রাজ্য দুর্গা বাড়িতে কাত্যায়নী পূজা

দুর্গা বাড়িতে কাত্যায়নী পূজা

দুর্গা বাড়িতে কাত্যায়নী পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে মঙ্গলবার শুরু হয় কাত্যায়নী দুর্গাপূজো। ঐতিহাসিক এই কাত্যায়নী দুর্গা পুজা চলবে তিন দিনব্যাপী। দাপর যুগ থেকে মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজা শুরু করেন।

তখন থেকেই এই পুজার প্রচলন। রাজধানীর দুর্গা বাড়ীতে নিয়ম মেনে নিষ্ঠা ভরে এই কাত্যায়নী পূজা করা হয়। পুজায় ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। কাত্যায়নী হলেন দেবী দুর্গার নব রুপের মধ্যে ষষ্ঠ রূপ। বুধবার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় প্রথম দিবসের পূজা। দুপুরে মাকে অন্ন ভোগ দেওয়া হয়। দুর্গা বাড়ির পুরহিত জানান বৃহস্পতিবার কাত্যায়নী দুর্গার দ্বিতীয় দিবসের পূজা ও শুক্রবার তৃতীয় দিবসের পূজা অনুষ্ঠিত হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha