স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : আসন্ন পুর নির্বাচনকে
পাখির চোখ করে রাজনৈতিক উত্তাপ এখন চরমে, আর সেই আবহেই
ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কে দখল করবে
সাব্রুম নগর পঞ্চায়েতের মসনদ? এই জল্পনার মাঝেই
শাসক দলের অন্দরে শুরু হয়ে গেছে রণকৌশল নির্ধারণের জোর কসরত। জনগণের মন জয় করতে
এবং নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও শাণিত করতে বুধবার সাব্রুম ঋষি অরবিন্দ অডিটোরিয়াম এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক
বৈঠক হয়।
উপস্থিত ছিলেন সংসদ বিপ্লব কুমার দেব, দলের দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।
সংসদ বিপ্লব কুমার দেব বলেন, আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত রাস্তা প্রশস্ত করবে এবং ত্রিপুরার উন্নয়নের রাস্তাকে আরো বেশি মজবুত করবে সাব্রুম বাসী। কারণ, সাব্রুমের জনতা দেখেছে সাব্রুমের আইসিপি, রেলওয়ে স্টেশন, মৈত্রী সেতু হয়েছে। তিনি আরো বলেন ২০২৩ সালে সাব্রুম বাসী ভালো করেছে কিনা খারাপ করেছে সেটা বলবেন না। কিন্তু যাকে বিধায়ক বানিয়েছে তিনি আগেও মন্ত্রী ছিলেন। সাব্রুমের জন্য কি করেছেন ? ২০১৫
সালে রাজ্যে এসে বুঝতেই পারেননি সাব্রুম শহরটা কোথায়? কিন্তু বর্তমান সরকারের আমলে সাব্রুমের একের পর এক উন্নয়ন
হয়েছে। ২০১৮ সালের পর এই আকাশ
পাতাল পরিবর্তন হয়েছে বর্তমান সরকারের কারণে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান