স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ নভেম্বর : শনিবার দলীয় কর্মসূচিতে গিয়ে আক্রান্ত সিপিআইএম কর্মী সমর্থকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি আক্রান্ত কর্মীর সঙ্গে কথা বলে মনোবল বৃদ্ধি করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে ফলাফল কি হতে পারে সেটা উপলব্ধির মধ্যে রেখেই শাসক দলের পক্ষ থেকে গোলমাল করা হচ্ছে।
তিনি বলেন মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ উপনীত হয়ে আছে। তাই শাসক দল এখন সুযোগ নিতে চাইছে। বামফ্রন্ট এর বিরুদ্ধে মানুষের চেতনা বৃদ্ধি করবে, ঐক্যবদ্ধ করবে এবং সাহসিকতা বাড়ানোর চেষ্টা করবে। পাশাপাশি ঘর ছেড়ে বের হয়ে আসতে আহ্বান করবে। কিন্তু পাল্টা লাঠি শাটার রড নিয়ে আক্রমণ করতে আহ্বান জানাবে না বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান