Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য ভোট প্রচারে বের হয়ে মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখছেন বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

ভোট প্রচারে বের হয়ে মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখছেন বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

ভোট প্রচারে বের হয়ে মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখছেন বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : শুক্রবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৪০ নং ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী সুভদ্রা চক্রবর্তীর হয়ে ভোট প্রচারে বের হন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রাজধানীর মডেল ক্লাব সংলগ্ন এলাকায় তিনি ভোট প্রচারে বের হয়ে জনগণের উদ্দেশ্যে ভোট চেয়েছেন কংগ্রেসের জন্য। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আসন্ন পুর নির্বাচনে বিভিন্ন এলাকার বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি।

 অথচ রাজ্য নির্বাচন দপ্তর প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু, দেখা গেছে এখন পর্যন্ত সার্বিকভাবে শাসক দল সন্ত্রাসী ভূমিকা নিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা সৃষ্টি করছে এবং ভোট প্রচারে বাধা দিচ্ছে। আংশিক ভাবে তারা সফল হয়েছে। গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি রাজ্যে তৈরি হয়ে আছে তাতে সুষ্ঠু নির্বাচন কঠিন হয়ে পড়েছে। ভোট সম্পর্কে মানুষও আতঙ্কিত। মানুষ ২০২১ সালের পুর ভোট থেকে অভিজ্ঞতা নিয়ে চিন্তা করছে তারা এবার নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারবে কিনা।

 বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি চূড়ান্তভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। তারপরেও জনগণের কাছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আহ্বান জানানো হচ্ছে, যারা ভোট চোর তাদের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ানোর। তার জন্য ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আহ্বান করেন আশীষ কুমার সাহা। তিনি আরো বলেন, গত পাঁচ বছরে চাঁদা জুলুম, দুর্নীতি করেছে পৌর নিগমের কাউন্সিলররা। এগুলির জনগণ উপলব্ধি করতে পারছেন। তিনি আরো মনে করিয়ে দেন গত পাঁচ বছরে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা, জলকর বৃদ্ধি করা, অবৈজ্ঞানিক কাজকর্ম করেছে নিগম। এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ভোট প্রয়োগ করতে হবে উন্নয়নে বিমুখ শাসক দলের বিরুদ্ধে। এমনটাই জানিয়েছেন তিনি। আরো জানিয়েছেন ভোট প্রচারে বের হয়ে মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha