Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য আন্দোলনে নামলেন কম্পিউটার শিক্ষকরা

আন্দোলনে নামলেন কম্পিউটার শিক্ষকরা

আন্দোলনে নামলেন কম্পিউটার শিক্ষকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের অধিন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নিকট বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদানের লক্ষ্যে শুক্রবার রবীন্দ্র ভবনের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয়।

সংগঠনের নেতৃত্বরা জানান ইতিপূর্বে তারা আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। স্কুলে স্কুলে যে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে বর্তমানে তা বেহাল অবস্থায় চলছে। বলা চলে এক প্রকার নৈরাজ্য চলছে। কম্পিউটার প্রশিক্ষকরা চরম বঞ্চনার শিকার। তার এইদিন মুখ্যমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha